ট্রান্সটেক টিউবলাইট প্ল্যান্টের উদ্বোধন
বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের লাইটিং কারখানায় সম্প্রতি ট্রান্সটেক টিউবলাইট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে।ফলে এখন থেকে ট্রান্সটেক সিএফএল, ট্রান্সটেক জিএলএসের পাশাপাশি ট্রান্সটেক টিউবলাইটও নিজস্ব প্ল্যান্টে উৎপাদিত হবে। এতে বাজারে টিউবলাইটের ভোক্তাচাহিদা পূরণ করা যাবে বলে আশা করা হচ্ছে।ট্রান্সটেক টিউবলাইট প্ল্যান্টটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. লতিফুর রহমান, পরিচালক শাহনাজ রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হাবিবুর রহমান মোল্লাহ, ট্রান্সটেকের সিনিয়র জিএম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ তালিবুর রহমান, ফিলিপস লাইটিংয়ের জিএম এ কাদের খান, প্ল্যান্ট ম্যানেজার শাহাজাৎ আলী, ডেপুটি প্ল্যান্ট ম্যানেজার হাবিবুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।যুক্তরাজ্যের উন্নত প্রযুক্তির মেশিনে আন্তর্জাতিক মান অনুযায়ী নিজস্ব কারখানায় প্রস্তুত করা হবে ট্রান্সটেক টিউবলাইট, যাতে আছে ট্রিপল কয়েল ও অ্যানোড রিং, যা বাতির অধিক উজ্জ্বল আলো এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে। বিজ্ঞপ্তি।