ট্রাভেল কার্ড নিয়ে এল এসবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) সম্প্রতি ঢাকায় ‘এসবিআই ট্রাভেল কার্ড’ নামে নতুন একটি পণ্য চালু করেছে। ব্যাংকের ঢাকার দিলকুশা ও গুলশান এবং চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনার শাখাগুলোতে এই কার্ড পাওয়া যাবে। ট্রাভেল কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও এসবিআইয়ের প্রধান মহাব্যবস্থাপক মৃত্যুঞ্জয় মহাপাত্র। এতে জানানো হয়, এটি মার্কিন ডলারে পরিশোধযোগ্য প্রি-পেইড কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। এটির মাধ্যমে গ্রাহকেরা দেশে ও দেশের বাইরে নগদ অর্থ ছাড়াই লেনদেন ও ভ্রমণ, এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন, হিসাবের স্থিতি জানা, পস ও বিভিন্ন ই-কমার্স লেনদেন সম্পন্ন করতে পারবেন।
পঙ্কজ সরন আশা প্রকাশ করেন, এসবিআই একটি বৈশ্বিক ব্যাংক হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আন্তর্জাতিক মানের পণ্য উপস্থাপন করবে।
বিজ্ঞপ্তি