ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে ট্রাস্ট ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে ৭০ লাখ টাকা দেওয়া হয়েছে।ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহীদুল ইসলাম ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আসাদুল ইসলামের কাছে সম্প্রতি এই টাকার চেক হস্তান্তর করেন।এ সময় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। এ ছাড়া ট্রাস্ট টেকনিক্যালের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।