ট্রাস্ট ব্যাংক ও এলআর গ্লোবাল বাংলাদেশের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও এলআর গ্লোবাল বাংলাদেশ এএমসির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার এবং এলআর গ্লোবাল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং বিভাগ ‘এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান’-এর ১০০ কোটি টাকার শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিতরণের দায়িত্ব পেয়েছে। এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের প্রতিটি শেয়ারের ফেইস ভ্যালু বা অভিহিত মূল্য হচ্ছে ১০ টাকা। বিজ্ঞপ্তি।