প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী বস্ত্র ও চামড়াশিল্পের টেকসই উন্নয়নে গঠিত বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্র্যান্সফরমেশন ফান্ড (জিটিএফ) ব্যবহারের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মনোজ কুমার বিশ্বাস ও ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ চৌধুরী চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি