ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আইপিও লটারি
ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রাথমিক শেয়ার তথা আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে দেশের বৃহত্তম মিউচুয়ালফান্ড।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। এতে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সারোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিউচুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাসান ইমাম।মহীউদ্দীন খান আলমগীর ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণের সবচেয়ে উত্তম মাধ্যমে হিসেবে মিউচুয়াল ফান্ডের বিষয়ে জোর দেন। শাহ আলম সারোয়ার বলেন, ব্যাংকগুলো মিউচুয়াল ফান্ড ছাড়ার মাধ্যমে পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিজ্ঞপ্তি।