ট্রাস্ট ব্যাংক যশোর সেনানিবাসে এটিএম বুথ চালু করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সেনানিবাসের আরবপুর তল্লাশি চৌকির (চেকপোস্ট) পাশে ও সম্ভার সুপার মার্কেটে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের দুটি এটিএম বুথ স্থাপন করা হয়েছে।গতকাল বুধবার সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মতিউল রহমান এই এটিএম বুথের উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুথগুলো স্থাপনের ফলে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের ব্যাংক থেকে টাকা উত্তোলনের কাজ সহজ হবে।