ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন উপস্থিত ছিলেন।এ ছাড়া সভায় সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারওয়ার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।