প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল এস এম মতিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের সমাপ্ত বছরের পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। পাশাপাশি ২০১৬ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি