ট্রাস্ট ব্যাংকের নতুন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু জাফর হেদায়েতুল ইসলাম সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) থেকে পদোন্নতি পেয়ে
উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন।
আবু জাফর প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৬ সালে আইএফআইসি ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে ট্রাস্ট ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকে ছিলেন।
আবু জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।