ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অনিবার্য কারণবশত ট্রাস্ট ব্যাংকের আজকের পর্ষদ সভা আগামীকাল রাত আটটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হবে।
এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বিএসআরএম স্টিলের এবং ২৭ ফেব্রুয়ারি বেলা তিনটায় ইউসিবিএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে বলে আজ প্রতিষ্ঠান দুটি জানিয়েছে।