ট্রাস্ট ব্যাংকের রাইট অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১:৫ রাইট শেয়ার (প্রতি ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি শেয়ার) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গতকাল মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, রাইট শেয়ারের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড পাঁচ কোটি ৩২ লাখ ২২ হাজার ৫৫০টি শেয়ার ছেড়ে বাজার থেকে ১০৬ কোটি ৪৪ লাখ ৫১ হাজার টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ১০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।