ট্রাস্ট ব্যাংকের রাইট শেয়ার অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংককে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।এসইসি জানিয়েছে, ট্রাস্ট ব্যাংক বিদ্যমান পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করবে। ব্যাংকটির শেয়ারের ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে আরও ১০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।