প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে গত বৃহস্পতিবার ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ এবং ৮ শতাংশ শেয়ার লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের সমাপ্ত বছরের পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলোও সভায় অনুমোদন করা হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল এস এম মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।