ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাস্ট ব্যাংক লিমিটেড ২০১০ সালের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ একই সঙ্গে প্রতি পাঁচটি শেয়ারের জন্য একটি রাইট শেয়ারের ঘোষণাও দিয়েছে। তবে শেয়ারমালিক ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে বেলা ১১টায় ঢাকায় এয়ারপোর্ট রোডের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মোট মুনাফা ১২৭,৪৭,৮০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ৫৭.৪৮ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২২৬.৬১ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩২৪.১৬ টাকা।