ট্রাস্ট ব্যাংকের সঙ্গে ইডিসিএলের চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সারোয়ার ও ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মোজাম্মেল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, সিআরএমের প্রধান জিল্লুর রহিম চৌধুরী ও এসএমই প্রধান টিআইএম রওশন জাদিদ এবং ইডিসিএলের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী ও পরিচালক আজহারুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।