ট্রাস্ট ব্যাংকের সবুজ দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ট্রাস্ট ব্যাংক গ্রিন ডে’ পালন করেছে ট্রাস্ট ব্যাংক। এ উপলক্ষে গত মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি শোভাযাত্রা ও পরে সিরডাপ মিলনায়তনে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
সেমিনারে বক্তব্য দেন সিরডাপের (ঢাকা) মহাপরিচালক সিসেপ ইফেন্ডি, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আবু জাফর হেদায়তুল ইসলাম, গ্রিন ব্যাংকিংয়ের প্রধান টি আই এম রওশন জাদীদ প্রমুখ। বিজ্ঞপ্তি।