ট্রিপল এ রেটিংয়ে সম্মানিত হলো সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন (প্রা.) লিমিটেড (এসআইএমসিএল) সম্প্রতি দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) এবং স্বল্পমেয়াদি রেটিং এসটি-ওয়ান অর্জন করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি সিআরআইএসএল কর্তৃক প্রদত্ত এই স্বীকৃতি দেশের অন্যতম স্থিতিশীল ও নির্ভরযোগ্য গ্রুপ অব কোম্পানি হিসেবে সামিট গ্রুপের অবস্থান আরও সংহত করল। এই সাফল্যে গ্রুপের পক্ষ থেকে দেশ, সরকার, দেশীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। বিজ্ঞপ্তি।