ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মঙ্গলবার পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ৫০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৯৮ কোটি টাকার ১৭টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ৪৯৮ কোটি টাকার ১৭টি দরপত্র গৃহীত হয় এবং দুই কোটি টাকার প্রাইমারি ডিলার বরাবর হস্তান্তর করা হয়। গৃহীত দরপত্রগুলোর কুপন রেট ছিল সাড়ে আট শতাংশ। বিজ্ঞপ্তি।