ট্রেজারি বন্ডের নিলাম হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের নিলাম গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নিলামে ৩০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ২৯৪ কোটি টাকার ১৬টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ২৯৪ কোটি টাকার ১৬টি দরপত্রই গৃহীত হয় এবং ছয় কোটি টাকা প্রাইমারি ডিলার বরাবর ডেভেলপ করা হয়। গৃহীত দরপত্রগুলোর কুপন রেট ছিল ৮ দশমিক ৩৫ শতাংশ। বিজ্ঞপ্তি।