ট্রেড লাইসেন্সের ফি দ্বিগুণ করায় খুলনায় ব্যবসায়ীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স ফি শতভাগ বাড়ানোর প্রতিবাদ করেছে খুলনা পোলট্রি ফিশ ফিড শিল্পমালিক সমিতি।সমিতির কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় বক্তারা অভিযোগ করেন যে ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়াই হঠা ৎ করে ট্রেড লাইসেন্সের ফি দ্বিগুণ করা হয়েছে। তাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং বাস্তবতার নিরিখে তা পুনঃ নির্ধারণের দাবি জানান।সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়কারী সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সৈয়দ বেলাল হোসেন, শেখ আবদুর রশীদ, সামছুল হক, এম এ রাজ্জাক, মো. সালাহ উদ্দিন, কাজী নুরুল ইসলাম, মামুনুর রহমান, শাহরিয়ার মোর্শেদ ও গোলাম সবুর বক্তব্য দেন।