টয়োটা এবার চার লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত জাপানি মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এখন বড় ধরনের বিপাকে আছে। এটা আরও স্পষ্ট হয়েছে গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির চার লাখ ৩৬ হাজার হাইব্রিড মোটরগাড়ি ফিরিয়ে নেওয়ার ঘোষণায়।মূলত ব্রেকে যান্ত্রিক ত্রুটি সারিয়ে তোলার জন্য এসব গাড়ি ফেরত নেওয়া হবে। জাপানে ইতিমধ্যে বিক্রি হয়ে যাওয়া দুই লাখের বেশি হাইব্রিড গাড়ি এবং যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া এক লাখ ৪৭ হাজার গাড়ি রয়েছে।মঙ্গলবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে টয়োটার আকিও তয়োদা এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব করা যায় তাই করব।’গত নভেম্বর থেকে এ পর্যন্ত টয়োটা বিভিন্ন মডেলের প্রায় ৮০ লাখ মোটরগাড়ি ফেরত নিয়েছে ফ্লোরম্যাট ও অ্যাসিলেটরের ত্রুটির কারণে।তবে নতুন প্রিয়াস মডেলের গাড়ি রুক্ষ রাস্তায় চলার সময় ঠিকমতো ব্রেক কাজ করছে না বলে জাপান ও আমেরিকায় অনেকেই অভিযোগ করেছেন।টয়োটা কর্তৃপক্ষ অবশ্য এই ত্রুটির জন্য কম্পিউটারের সফটওয়্যারজনিত সমস্যাকে দায়ী করেছে। ইতিমধ্যে আগের মোটরগাড়িগুলোর ত্রুটি সারিয়ে তোলা হয়েছে বলেও তারা জানিয়েছে। সূত্র: বিবিসি