টয়োটা কোম্পানি দেশের ইপিজেডে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের টয়োটা সুশো করপোরেশন বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।টয়োটা সুশো করপোরেশনের তিন সদস্যের একটি বিনিয়োগ প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী কার্যালয় পরিদর্শনকালে তাদের কোম্পানির পক্ষে বাংলাদেশে বিনিয়োগ আগ্রহের কথা জানায়।প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন টয়োটা সুশো করপোরেশনের মহাব্যবস্থাপক ইয়াসুহিরো মিউরা। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টয়োটা সুশো করপোরেশনের প্রতিনিধিদলটিকে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর (ইপিজেড) বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন বেপজার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জামিল আহমেদ খান। সেই সঙ্গে তিনি সফররত প্রতিনিধিদলটিকে এ দেশের ইপিজেডগুলোতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করে দেখার অনুরোধ জানান।এ সময় বেপজার বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।