টয়োটা বিশ্বের শীর্ষ মোটরগাড়ি নির্মাতা
নানা সংকট সত্ত্বেও জাপানের টয়োটা ২০১০ সালে বিশ্বের শীর্ষ মোটরগাড়ি নির্মাতা হিসেবে আবির্ভূত হয়েছে। আর দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জেনারেল মোটরস, যা সংক্ষেপে জিএম নামে পরিচিত। গত বছর টয়োটার নির্মিত মোটরগাড়ি বিক্রির সংখ্যা ছিল ৮৪ লাখ ২০ হাজার। আর একই সময়ে জিএম বিক্রি করেছে ৪৩ লাখ ৯০ হাজার মোটরগাড়ি।চীনসহ এশিয়ার বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরাল হওয়ায় টয়োটার গাড়ি বিক্রির পরিমাণ ২০০৯ সালের তুলনায় ৮ শতাংশ বেড়েছে।অবশ্য টয়োটার এই গাড়ি বিক্রির মধ্যে ট্রাক নির্মাতা হিনো ও গাড়ি নির্মাতা দাইহাতসুও অন্তর্ভুক্ত রয়েছে।তবে গত বছর টয়োটা তাদের বিক্রি হয়ে যাওয়া ১০ লাখের বেশি গাড়ি ফেরত নিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের সার্বিক বিক্রি অনেক কমে গেছে।উত্তর আমেরিকায় টয়োটা গত বছর ১৯ লাখ ৪০ হাজার মোটরগাড়ি বিক্রি করেছে, যা ২০০৯ সালের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে দেউলে হওয়া থেকে সরকারি সহযোগিতায় রক্ষা পাওয়া জিএমের মোটরগাড়ি বিক্রি ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে ১২ দশমিক ২০ শতাংশ বেড়েছে। তবে চীনে জিএমের গাড়ি বিক্রি বেড়েছে প্রায় ২৯ শতাংশ। সূত্র : বিবিসি।