ঠাকুরগাঁওয়ে মার্কেন্টাইল ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়ায় কলেজ রোডের আফসার উদ্দিন চৌধুরী প্লাজায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৬৭তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক এ কে এম সাহিদ রেজা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ এবং নতুন শাখাটির প্রধান মো. হজরত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী, ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি মো. মাহমুদ হাসান রাজু। বিজ্ঞপ্তি।