ঠাকুরগাঁওয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঠাকুরগাঁওয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সম্প্রতি শাখাটি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুশতাক আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান মো. মাহবুবুর রশীদ ও আলিস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।