ডকুমেন্টা ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক ও ডকুমেন্টা লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং ডকুমেন্টা লিমিটেডের পরিচালক শ্রীকান্ত টাংগিরালা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দৈনিক লেনদেনের রেকর্ড রাখতে এবং আর্থিক বিবরণী প্রস্তুত করতে ডকুমেন্টার তৈরি আর্থিক রেকর্ড সংরক্ষণের সফটওয়্যারসমৃদ্ধ নেটবুক চালু করবে। বিজ্ঞপ্তি।