ডব্লিউএইচও-নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের যৌথ উদ্যোগে ‘খাবারে অতিরিক্ত লবণের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনার ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি লাউঞ্জে অনুষ্ঠিত এ সেমিনারে খাবারে অতিরিক্ত লবণ ব্যবহারের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির ওপরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ শামস মনোয়ার। ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কারিগরি উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক জি আহসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গৌরগোবিন্দ গোস্বামী এবং বিশিষ্ট ল্যাপরোস্কপিক সার্জন অধ্যাপক সরদার এ নাঈম। বিজ্ঞপ্তি।