ডব্লিউএফইর পূর্ণ সদস্যপদ পেল ডিএসই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের স্টক এক্সচেঞ্জগুলোর সম্মিলিত বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেসের (ডব্লিউএফই) পূর্ণাঙ্গ সদস্যপদ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নানা আনুষ্ঠানিকতা শেষে গত জুনে ডব্লিউএফইর পূর্ণ সদস্য হিসেবে ডিএসইকে স্বীকৃতি দেওয়া হয়। এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে ডিএসই পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে ডব্লিউএফইতে আবেদন করে। ২০১৬ সালে ডব্লিউএফইর পরিচালনা পর্ষদের সভায় আবেদনটি গ্রহণ করা হয়। এরপর ধাপে ধাপে চলে নানা আনুষ্ঠানিকতা। সব প্রক্রিয়া সম্পন্ন করে গত মাসে ডিএসইকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়। এর আগে ডিএসই সংস্থাটির এফিলিয়েটেড সদস্য ছিল। ডিএসই জানিয়েছে, ডব্লিউএফইর পূর্ণ সদস্যপদ লাভের ফলে বিশ্ববাজারে ডিএসইর পরিচিতি বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিজ্ঞপ্তি