ডব্লিউটিওতে আবার পত্র পাঠাচ্ছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পাকিস্তানকে বিশেষ শুল্কছাড় না দেওয়ার অনুরোধ জানিয়ে আজ বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চিঠি পাঠাতে পারে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।ডব্লিউটিওর কাছে এর আগেও আপত্তি জানানো হয়েছে। এখন নতুন করে আবার আরেকটি আপত্তিপত্র বা চিঠি পাঠানো হচ্ছে। চিঠিতে উন্নয়নশীল দেশ হিসেবে পাকিস্তানকে স্বল্পোন্নত দেশের মতো সুবিধা দেওয়া ডব্লিউটিও নীতির পরিপন্থী উল্লেখ থাকছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের প্রতি ইইউর সহানুভূতিকে বাংলাদেশ ইতিবাচকভাবেই দেখছে উল্লেখ করে এতে সাহায্য ও বাণিজ্যকে মিশ্রিত না করে ফেলার অনুরোধও থাকছে।বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পাকিস্তানের ৭৫টি পণ্যে বিশেষ শুল্কছাড় চাওয়া হচ্ছে, সেগুলো থেকে তৈরি পোশাক খাতের আটটি পণ্য বাদ দেওয়ার আবেদনই করা হবে। পাকিস্তানকে বিশেষ শুল্কছাড় দেওয়ার ইইউর উদ্যোগে আপত্তি জানিয়েছে আরও তিনটি দেশ—ইন্দোনেশিয়া, পেরু ও ব্রাজিল।