ডব্লিউটিওতে স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্তি প্রক্রিয়া সহজ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) স্বল্পোন্নত দেশগুলোর অন্তর্ভুক্তির প্রক্রিয়া সহজতর করার সিদ্ধান্ত হয়েছে।সংস্থাটির জেনারেল কাউন্সিল গত বুধবার স্বল্পোন্নত দেশে (এলডিসি) এই সংস্থায় যোগদানের জন্য একটি নতুন নির্দেশনা অনুমোদন করেছে। জেনারেল কাউন্সিলের সভায় সংস্থার বর্তমান ১৫৫টি সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।নতুন নির্দেশনায় এলডিসিগুলোকে বাজারে প্রবেশাধিকার বিষয়ে সমঝোতার ক্ষেত্রে কিছু মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। জাতিসংঘ কর্তৃক তালিকাভুক্ত ৪৮টি এলডিসির মধ্যে ৩২টি দেশ বর্তমানে ডব্লিউটিওর সদস্য। আর ১০টি এলডিসির সদস্য হওয়ার প্রক্রিয়ার আছে। এগুলোর মধ্যে রয়েছে: আফগানিস্তান, লাও পিডিআর, সুদান ও ইয়েমেন। লাও ও ইয়েমেন অবশ্য এ বছরের শেষ নাগাদ ডব্লিউটিওর সদস্য হতে পারবে বলে মনে করা হচ্ছে। সূত্র: সিনহুয়া, বাসস।