ডব্লিউডব্লিউএফের 'গ্রিন অফিস' স্বীকৃতি পেল বাংলালিংক

মুঠোফোন অপারেটর বাংলালিংকের প্রধান কার্যালয় ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ফর নেচারের (ডব্লিউডব্লিউএফ) ‘গ্রিন অফিস’ স্বীকৃতি অর্জন করেছে।
ডব্লিউডব্লিউএফ হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বন সংরক্ষণ ও পরিবেশের ওপর মানুষের বিরূপ প্রভাব কমাতে কাজ করে। আর গ্রিন অফিস হচ্ছে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের পরিবেশবান্ধব অফিস ব্যবস্থাপনার একটি উদ্যোগ।
আজ সোমবার বাংলালিংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্বন ডাই–অক্সাইড নির্গমন কমিয়ে বাংলালিংক পরিবেশবান্ধব কর্মস্থল বজায় রেখেছে। গ্রিন অফিস তৈরির অংশ হিসেবে উন্মুক্ত কার্যালয়ের পরিবেশ তৈরি করেছে অপারেটরটি। ২০১৬ সালে বাংলালিংক কাগজের ব্যবহার ৪৪ শতাংশ কমিয়ে এনেছে ও ১৯ শতাংশ অপচয় রোধ করেছে। পুনরায় ব্যবহারযোগ্য স্টেশনারি দ্রব্য ব্যবহার করার পাশাপাশি এটি একবার ব্যবহার করা যায়, এমন পণ্যের ব্যবহার ৭৫ শতাংশ কমিয়ে এনেছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, ‘আমাদের কর্মীরা দিনের একটি গুরুত্বপূর্ণ সময় বাংলালিংকে কাটান, অতএব একটি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব কর্মস্থল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এটি অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের পরিবেশবান্ধব কার্যালয় নিশ্চিত করার প্রচেষ্টাকে ডব্লিউডব্লিউএফ স্বীকৃতি দিয়েছে।’
ডব্লিউডব্লিউএফের পরিবেশ মূল্যায়ন ব্যবস্থাপক নাজিফা বাট বলেন, ‘আমাদের লক্ষ্য কার্বন ডাই–অক্সাইড নির্গমন কমানো পরিবেশবান্ধব কর্মস্থল নিশ্চিত করা। বাংলালিংক তা সঠিকভাবে বজায় রাখে গ্রিন অফিসের স্বীকৃতি অর্জন করেছে।’