ডলারের ওপর চাপ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম রায়হান
সেলিম রায়হান

গেল অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমে গেছে। অন্যদিকে নানা ধরনের প্রকল্পের জন্য আমদানি বেড়েছে। এ ছাড়া কারসাজির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও আছে। এসব কারণে বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে।

পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের জন্য আমদানি ব্যয়কে আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। আমাদের প্রবৃদ্ধির জন্য আমদানির প্রয়োজনীয়তা আছে। তবে আমদানির অর্থের জোগান যে দেবে, সেই পণ্য রপ্তানি ও রেমিট্যান্স বড় ধরনের সমস্যায় আছে। এ জন্য ডলারের দামের ওপর চাপ বাড়বে। ইতিমধ্যে ডলারের অফিশিয়াল (প্রাতিষ্ঠানিক) ও বাইরের দরের মধ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে। ফলে বর্তমান অবস্থা বিদ্যমান থাকলে ভবিষ্যতে অফিশিয়ালি ডলারের দাম সমন্বয়ে করতে হবে।

পণ্য রপ্তানি বাড়াতে প্রণোদনা দিতে পারে সরকার। তা ছাড়া টাকার বিপরীতে ডলার অবমূল্যায়ন করলেও কিছুটা সুফল আসতে পারে। প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে ব্যবসার খরচ কমানো দরকার। চট্টগ্রাম বন্দরের সমস্যার সমাধান ও সক্ষমতা বাড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

লেখক: নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)