ডলারের বিপরীতে রুপির দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ডলারের বিপরীতে রুপির দরপতন হয়েছে। আজ সোমবার দিনের শুরুতে আন্তব্যাংক বৈদেশিক বিনিময় বাজারে রুপির দাম তিন পয়সা কমে যায়। এতে প্রতি ডলারের বিপরীতে রুপির দাম দাঁড়ায় ৬২.১৫ রুপি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আমদানিকারকদের মধ্যে মার্কিন মুদ্রার চাহিদা বেড়ে যাওয়ায় রুপির এই দরপতন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা বলছেন, বিদেশি অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকদের কাছে মার্কিন ডলারের চাহিদা বেড়ে গেছে। ফলে রুপির ওপর এই অতিরিক্ত চাপ। এর আগে শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ১১ পয়সা বেড়েছিল।