ডাকাতি আতঙ্কে স্বর্ণ ব্যবসায়ীরা
নারায়ণগঞ্জের রিফাদ জুয়েলার্সে ২ ফেব্রুয়ারি ডাকাতির ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় ককটেল ফাটিয়ে ওই দোকান থেকে ২৯০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাতেরা। সে সময় ককটেলের আঘাতে পথচারী, স্বর্ণ ব্যবসায়ীসহ ২৩ জন আহত হন।এ ঘটনার রেশ কাটতে না-কাটতেই ১৪ ফেব্রুয়ারি রাজধানীর ইস্টার্ন প্লাজার দুই দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে নিউ ববি জুয়েলার্স ও নিপুণ জুয়েলার্স নামের দোকান দুটি থেকে ৪৭০ ভরি স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত চক্র। এই তিনটি ঘটনার পরই স্থানীয় থানায় মামলা করা হয়। তবে এখন পর্যন্ত কোনো ঘটনারই কূল-কিনারা করতে পারেনি পুলিশ। এক ভরি স্বর্ণালংকারও উদ্ধার হয়নি।ব্যবসায়ীদের অভিযোগ, ডাকাতির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেলেও কয়েক দিন পরই তা বন্ধ হয়ে যায়। নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করেও কোনো ফল হচ্ছে না। নতুন কায়দায় ডাকাতির ঘটনা ঘটছে। একটি সংঘবদ্ধ চক্র এসব ঘটনা ঘটাচ্ছে বলে তঁারা মনে করছেন তঁারা।বাংলাদেশ জুয়েলার্স সমিতির হিসাব অনুযায়ী, গত এক যুগে সারা দেশের ৫৮টি জুয়েলারি দোকানে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় অন্তত ৩৫ হাজার ভরি স্বর্ণালংকার ও চার কোটি টাকা লুটে নিয়েছে ডাকাত চক্র। তবে দুটি ছাড়া কোনো ঘটনারই সুরাহা হয়নি। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রপ্তোর কিংবা স্বর্ণালংকার উদ্ধার∏কোনোটাই করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, Èডাকাতির শিকার হয়ে অনেক স্বর্ণ ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। অনেকেই এখনো ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন। আর একের পর এক ডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা এখন সব সময় আতঙ্কে থাকেন।' সমিতির দেওয়া তথ্যানুযায়ী, ২০০১ সাল থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮টি বড় ধরনের ডাকাতির মধ্যে রাজধানী ঢাকাতেই হয়েছে ৪৭টি।সর্বশেষ গত বছর সাতটি ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি পল্টন সুপার মার্কেটের সানফ্লাওয়ার জুয়েলার্স থেকে এক হাজার ২৫০ ভরি স্বর্ণালংকার ডাকাতি হয়। এর আগে ২০০১ সালে সানফ্লাওয়ার থেকে তিন হাজার ৫০০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছিল ডাকাতেরা। এ ছাড়া ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি কর্ণফুলী গার্ডেন সিটির সুলতানা জুয়েলার্স থেকে তিন হাজার ৪৭৩ ও মহানগর জুয়েলার্স থেকে দুই হাজার ৪০০ ভরি, ২০০৫ সালে ভেনাস জুয়েলার্স থেকে চার হাজার ৫০০ ভরি স্বর্ণালংকার ডাকাতেরা নিয়ে যায়। ২০০৬ সালের ৫ ডিসেম্বর উত্তরার মাসকট প্লাজায় একসঙ্গে চার দোকানে ডাকাতি হয়। সেদিন কনিকা, আইকে, পরমা ও প্রেয়সী জুয়েলার্স থেকে মোট আট হাজার ৩০০ ভরি স্বর্ণালংকার লুট হয়। ২০০৮ সালে আমিন জুয়েলার্স থেকে এক হাজার ৭৬ এবং ২০১১ সালে নিউ হীরা জুয়েলার্স থেকে এক হাজার ১৬৬ ভরি স্বর্ণালংকার ডাকাতি হয়। দেওয়ান আমিনুল ইসলাম বলেন, Èডাকাতির ঘটনায় মামলা হয়। দু-একটি ঘটনায় কয়েকজন আটকও হয়। কিন্তু আইনের ফঁাক গলে অপরাধীরা জামিন বের হয়ে যাচ্ছে।' ডাকাতির ঘটনা বন্ধে শক্ত আইনি কাঠামো ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেৌথ তদারকি সেল গঠন করা দরকার বলে মনে করেন তিনি।এদিকে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রপ্তোর ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়ে সরকারকে ৭২ ঘণ্টার সময় বঁেধে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আজ বুধবার এই সময়সীমা শেষ হচ্ছে। আজই সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সমিতির নেতারা।