বাণিজ্য সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রো মার্টের নিজস্ব সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারে ডাচ-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা দিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন ইলেকট্রো মার্টের মো. নুরুল আফসার এবং ডাচ-বাংলা ব্যাংকের হেড অব ই-ব্যাংকিং ডিভিশন মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন ইলেকট্রো মার্টের পরিচালক সাজ্জাদ উন নেওয়াজ রাফী, জিএম-করপোরেট সেলস মো. জামাল উদ্দিন, ডাচ-বাংলা ব্যাংকের হেড অব কার্ড বিজনেস মো. মানজারুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।