ডাচ্-বাংলা চেম্বারের নতুন সভাপতি শাহজাদা হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ল্যান্ডমার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা হামিদ। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়। ওই দিনই তাঁদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি ইমাম হোসেন।ডিবিসিসিআইয়ের নতুন কার্যনির্বাহী কমিটিতে এ কে এম আলমগীর ও এ এস আফসার সহসভাপতি, এম জাকির হোসেন সাধারণ সম্পাদক, হাবিব উল্লাহ দেওয়ান যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. আতিকুল হক, ইমাম হোসেন, ফারুক হাসান, সীমাব রশীদ, ফজলে আর এম হাসান, মমিন উদ দৌলা পরিচালক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।