প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ডাচ্-বাংলা প্যাক লিমিটেডের কারখানা সম্প্রতি পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। নেদারল্যান্ডসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক ফার্স্ট সেক্রেটারি লিসেটি ব্লাম, ডাচ্-বাংলা প্যাক লিমিটেডের চেয়ারম্যান এল জি ডব্লিউ ল্যামার্স, পরিচালক মার্সেল স্কুটেন এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহমেদ কামাল খান চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান এ সময় উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংকের অর্থায়নে নির্মিত রপ্তানিমুখী প্রতিষ্ঠানটি যৌথ বিনিয়োগকৃত প্যাকেজিং শিল্প এবং নেদারল্যান্ডস সরকারের ইভিডি অনুদানপ্রাপ্ত। বিজ্ঞপ্তি