ডাচ্-বাংলা ব্যাংক ও আলিকোর চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি (আলিকো) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।আলিকো বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা আখলাকুর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রিটেল ব্যাংকিং-মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান মীর মমিনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী, উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও আবুল কাশেম মো. শিরিন এবং আলিকোর রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল ইসলাম, আলিকো বাংলাদেশ ও নেপালের ফিন্যানশিয়াল কন্ট্রোলার এম আলা উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ চুক্তির আওতায় আলিকোর পলিসিহোল্ডারদের কাছ থেকে প্রিমিয়াম সংগ্রহ করবে ডাচ্-বাংলা ব্যাংক। বিজ্ঞপ্তি।