ডাচ্-বাংলা ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে চুক্তি
ঢাকা ব্যাংক লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মধ্যে গতকাল মঙ্গলবার এটিএম ও পিওএস শেয়ারিং বিষয়ক একটি চুক্তি হয়েছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।০এ চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের গ্রাহকেরা ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম নেটওয়ার্কের মাধ্যমে টাকা উত্তোলন, ব্যালেন্স জানা, মিনি স্টেটমেন্ট গ্রহণ এবং ইউটিলিটি বিল প্রদান এবং পিওএস টার্মিনালের মাধ্যমে দোকান/রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে পারবেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কায়সার তামিজ আমিন এবং ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও মো. সাইদুল হাসানসহ উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।