ডাচ্-বাংলা ব্যাংক ও সিটিসেলের মধ্যে দুটি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) এবং মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ লিমিটেডের (সিটিসেল) মধ্যে মোবাইল ব্যাংকিং-সেবা ও ই-কমার্সবিষয়ক দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড লি ও ডিবিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন গতকাল মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মইনউদ্দিন আহমেদ, মোবাইল ব্যাংকিং প্রধান মীর মমিনুল হক, সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা কফিল এইচ এস মুইদ, প্রধান বিক্রয় ও বিতরণ কর্মকর্তা মাহবুব হোসেন ও আহমেদ আরমান সিদ্দিকী, মহাব্যবস্থাপক নাসিরউদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোবাইল ব্যাংকিং চুক্তির মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক সিটিসেলের নেটওয়ার্ক সংযোগ ও এজেন্টদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং-সেবা পৌঁছে দেবে। বিজ্ঞপ্তি।