ডাচ্-বাংলা ব্যাংক ৮৫৭ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে
সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) চতুর্থ ধাপে ৮৫৭ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দিয়েছে। যাঁরা ২০১১ সালের উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাণিজ্য, ব্যবসায়, চিকিৎসা, প্রকৌশল ও কৃষি ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করছেন।ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষার্থীর মধ্যে ডিবিবিএলের বৃত্তিপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ডাচ্-বাংলা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। উল্লেখ্য, এই শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ডাচ্-বাংলা ব্যাংক ২০১৬ সাল নাগাদ মোট ৩০ হাজার ছাত্রছাত্রীকে বৃত্তি দেবে। এ জন্য প্রতিবছর এ ব্যাংক ১০২ কোটি টাকা ব্যয় করবে। ডিবিবিএল দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নেও অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নয় কোটি ৭৩ লাখ টাকার অনুদান দিয়েছে, যা গবেষণা কার্যক্রম পরিচালনায় ব্যয় করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি।