ডাচ্-বাংলা ব্যাংকে শিগগির মোবাইল ব্যাংকিং চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক শিগগির মুঠোফোনে (মোবাইল ফোন) ব্যাংকিং সুবিধা চালু করতে যাচ্ছে।সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে গতকাল সোমবার ব্যাংকের একটি শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী এ তথ্য জানিয়েছেন।ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক আবু আহমেদ সিদ্দিকী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেকুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক হুমায়ূন কবির ও গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মো. নিয়াজুদ্দীন আহমদ, ঢাকা দক্ষিণ ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুল ইসলাম, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর চৌধুরী, বর্তমান চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন প্রমুখ বক্তব্য দেন।ইয়াছিন আলী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির এ যুগে এই ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। এরই ধারাবাহিকতায় ডাচ্-বাংলা ব্যাংকে অচিরেই শুরু হচ্ছে মোবাইল ব্যাংকিং সুবিধা।