ডাচ্-বাংলা ব্যাংকের বগুড়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের বগুড়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গতকাল রোববার বগুড়া সদরের সাতমাথায় মাধু মেট্রো টাওয়ারে শাখাটির স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন।সর্বস্তরের মানুষ দিনব্যাপী নতুন ঠিকানায় শাখাটি পরিদর্শন করেন এবং হিসাব খুলে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি তাঁদের স্বতঃস্ফূর্ত সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।