ডাচ্-বাংলা ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের চার সপ্তাহব্যাপী এক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স গত শনিবার ব্যাংকের প্রশিক্ষণকেন্দ্রে শুরু হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।প্রশিক্ষণার্থীদের ব্যাংকিং ধারণা, ব্যাংক পরিচালনার নীতি ও নিয়মকানুন এবং তা প্রয়োগ সম্পর্কে সঠিক ধারণা দেওয়াই এ কোর্সের মূল উদ্দেশ্য।কে এস তাবরেজ বলেন, যথাযথ প্রশিক্ষণই নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দৈনন্দিন ব্যাংকিং পরিচালনায় আরও দক্ষ ও বাস্তবমুখী করে তুলতে পারে। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের সফলতা মূলত একটি অভিজ্ঞতাসম্পন্ন শক্তিশালী জনবলের ওপর নির্ভরশীল। তাই এ সেবার মানোন্নয়নের জন্য তিনি কর্মকর্তাদের বেশি করে ব্যাংকিং বিষয়ে পড়াশোনা করার পরামর্শ দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম জহুরুল ইসলাম বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।