প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কাশেম মো. শিরিন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১ নভেম্বর যোগ দিয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকে প্রায় আট বছর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এই ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট/ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।