ডাচ্-বাংলা ব্যাংকের ভৈরব শাখা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ভৈরব শাখা গত রোববার নতুন ঠিকানায় (চার রাস্তার মোড়, বটতলা রোড, ভৈরব বাজার, কিশোরগঞ্জ) স্থানান্তর করা হয়েছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমান ওই শাখার স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার ও দোকান মালিকেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধু গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবাই প্রদান করছে না, সঙ্গে সঙ্গে মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন জনহিতকর কর্মসূচির মাধ্যমে মানবকল্যাণেও ব্যয় করে আসছে।এলাকার সর্বস্তরের জনগণ দিনভর এই শাখায় হিসাব খুলে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি তাঁদের স্বতঃস্ফূর্ত সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।