ডাচ্-বাংলা ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে গতকাল বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটি ২০১৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ (১০ টাকা মূল্যমানের প্রতি শেয়ারের বিপরীতে ৪ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আবেদুর রশিদ খান, মো. ফখরুল ইসলাম, মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, মো. খোরশেদ আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, কোম্পানি সচিব মো. মনিরুল আলম এবং ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম সাহাবুদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।