ডাচ্-বাংলা ব্যাংকের ২৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য চার সপ্তাহব্যাপী একটি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স গত শনিবার ঢাকায় ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল হাসান এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রশিক্ষণ বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম জরুহুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রশিক্ষণার্থীদের ব্যাংকিং ধারণা, ব্যাংক পরিচালনার নীতি ও নিয়মকানুন এবং তা প্রয়োগ সম্পর্কে সঠিক ধারণা দেওয়াই এ কোর্সের মূল উদ্দেশ্য। মো. সাউদুল হাসান বলেন, যথাযথ প্রশিক্ষণই নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দৈনন্দিন ব্যাংকিং পরিচালনায় আরও দক্ষ ও বাস্তবমুখী করে তুলতে পারে। বিজ্ঞপ্তি।