ডাচ্-বাংলা এটিএমে বাংলালিংক রিচার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংকের গ্রাহকেরা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এটিএমের মাধ্যমে মুঠোফোনের ব্যালান্স রিচার্জ করতে পারবেন। গত রোববার থেকে এ সেবা চালু হয়েছে। বাংলালিংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, বাংলালিংকের গ্রাহকেরা ডিবিবিএল নেক্সাস ডেবিট, ডিবিবিএল মাস্টারকার্ড ডেবিট ও ডিবিবিএল ভিসা ডেবিট কার্ড ব্যবহার করে ডিবিবিএল নেটওয়ার্কভুক্ত যেকোনো এটিএম ও ফাস্ট ট্র্যাক থেকে যেকোনো বাংলালিংক নম্বরে টপ-আপ করতে পারবেন। এ জন্য বাড়তি খরচ লাগবে না। সেবাটির উদ্বোধন উপলক্ষে রাজধানীর গুলশানের ডিবিবিএল কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) যিয়াদ সাতারা। বাংলালিংক ও ডিবিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।